বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (৩০শে নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রিজভী। খবর বিবিসি বাংলার।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি।

তিনি বলেন, সেখানে চিকিৎসকেরা কতর্বরত আছেন, তার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতি হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান তিনি। একই সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এ বছর বিজয় দিবস উপলক্ষে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

ডিসেম্বরের ১৬ তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির ১৫ দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়েছেন তিনি। তবে, পূর্বঘোষিত রোড শো কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে হাসপাতালেই আছেন তিনি।

জে.এস/

রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250