শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’

২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব আগামী জানুয়ারিতে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড় শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের আয়োজন আগামী বছরের জানুয়ারিতে হলেও সেটির প্রস্তুতি চলছে এখন থেকেই।

এক বছর বিরতির পর এবারের উৎসবে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। এতে সাবমিশন ডেডলাইন ৩১শে জুলাই পর্যন্ত। চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে পুরো ল্যাবটি চার দিনব্যাপী হবে।

এশিয়া মহাদেশের যে কোনো ফিল্মমেকার তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে। সেরা ১০টি প্রজেক্ট উৎসব চলাকালীন অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের মাধ্যমে গ্রুমিং হওয়ার সুযোগ পাবেন।

সেরা তিনটি প্রজেক্ট পাবে যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার। পুরস্কারের অর্থটি স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে দেওয়া হবে। এমনটাই জানান উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

এবারের আয়োজন প্রসঙ্গে উৎসব পরিচালক বলেন, ‘গোটা বিশ্ব থেকে জমা পড়া অসংখ্য ছবি থেকে বাছাই করা বেশ কঠিন বিষয়। এর সঙ্গে শতাধিক বিদেশি প্রতিনিধি, দেশি অতিথি, সাংবাদিক এবং দর্শক ছাড়াও আমাদের ভেন্যু, নিরাপত্তা, আবাসন অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিতে হয়। বলতে পারেন, এখন থেকেই আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি, যেন আগামী উৎসবটা অতীতের চেয়েও সুন্দর হয়।’

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা উঠবে ১০ই জানুয়ারি, ২০২৬। পর্দা নামবে ১৮ই জানুয়ারি। প্রতিবারের মতো এবারও উৎসবের অন্যতম অংশ হয়ে থাকছে চলচ্চিত্রে নারীবিষয়ক দ্বাদশ সম্মেলন।

জে.এস/

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250