সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

মাধুরীর কানাডা ট্যুর বিতর্কে মুখ খুললেন আয়োজক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি কানাডায় একটি শো করতে গিয়েছিলেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। কিন্তু তিন ঘণ্টা দেরি করে অনুষ্ঠানে পৌঁছানোয় তার ওপর ক্ষুব্ধ হন দর্শকেরা। শুধু তাই নয়, অনুষ্ঠান নিয়েও শুরু হয় বিশৃঙ্খলা। এরপরই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়তে থাকেন দর্শনার্থীরা।

ক্ষুব্ধ দর্শক অভিনেত্রীর পাশাপাশি কাঠগড়ায় তুলেন শোয়ের আয়োজকদেরও। বিতর্কের মুখে এবার মুখ খুললেন উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে অভিনেত্রী দেরি করে আসায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আয়োজকদের দাবি, এর দায় নিতে হবে অভিনেত্রীর টিমকে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

 উদ্যোক্তারা জানান, মাধুরীর টিম তাকে ভুল সময় জানায়। সেই কারণেই অভিনেত্রী অনুষ্ঠানে দেরি করে পৌঁছান বলে দাবি। অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথমে রাত সাড়ে ৮টা নাগাদ মঞ্চে মাধুরীর সঙ্গে প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা ছিল। তার পর ছিল মূল অনুষ্ঠান।

কিন্তু নায়িকা এসে পৌঁছান ১০টায়। অভিনেত্রী দেরি করায় গোটা অনুষ্ঠানের সময় সূচি বদলে দিতে হয়। অধৈর্য্য হয়ে পড়েন দর্শকও। সময় যত গড়িয়েছে দর্শকও ততটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, চেয়ার ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন তারা।

এর পরই সমাজমাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়তে থাকে। কেউ লেখেন, ‘টাকা নষ্ট, সময় নষ্ট’। কেউ বা বললেন, ‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কী রকম শো?’ কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘অত্যন্ত খারাপ শো। টিকিটের টাকা ফেরানো হোক।’ এই প্রসঙ্গে মাধুরীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

জে.এস/

মাধুরী দীক্ষিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250