শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, সামনে কে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: এক্স

বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য শুরুটা করলেন গতকাল শনিবার (৬ই সেপ্টেম্বর)। আর্মেনিয়াকে প্রথম ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তার দল পর্তুগাল। রোনালদো নিজেও পেয়েছেন জোড়া গোলের দেখা। তাতে একটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে।

ভাজগেন সারগসিয়ান স্টেডিয়ামে রোনালদোর প্রথম গোলটি আসে ২১ মিনিটে। কাকতালীয়ভাবে ২১ নম্বর জার্সি পরেই খেলতেন গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা।

এই গোল দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে টপকে দুইয়ে উঠে এসেছেন রোনালদো। ৭২ ম্যাচ খেলে সেখানে মেসির গোলসংখ্যা ৩৬। ৪৭ গোল নিয়ে তালিকার ওপরে আছেন গুয়াতেমালার সাবেক ফুটবলার কার্লোস রুইস।

রোনালদোর এরপর গোলের দেখা পান আরও একবার। বিরতির পর প্রথম মিনিটে দূরপাল্লার শটে জাল কাঁপান তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ৩৮ গোল ছুঁতে তার খেলতে হয়েছে ৪৮ ম্যাচ।

রোনালদো ছাড়াও ম্যাচে জোড়া গোল করেন জোয়াও ফেলিক্স। অন্য গোলটি আসে জোয়াও কানসেলোর পা থেকে।

বিশ্বকাপ বাছাইয়ে অজেয় ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। ঘরের মাঠে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথম গোলটি আত্মঘাতী হলেও দ্বিতীয় গোলটি এসেছে ডেকলান রাইসের কাছ থেকে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে টমাস টুখেলের দল।

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250