রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

ন্যাটোভুক্ত দেশগুলো থেকে এক হাজারেরও বেশি রুশ কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ন্যাটো দেশগুলো থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বৃহস্পতিবার (৮ই মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুর্কি বার্তাসংস্থা। 

প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর মন্তব্যের বিষয়ে জাখারোভা বলেন, সাম্প্রতিক সময়ে ‘শত শত’রাশিয়ান কূটনীতিক বহিষ্কৃত হয়েছে বলে যে মূল্যায়ন তিনি করেছেন তা বেশ ‘বিনয়ী’।

তিনি আরো বলেন, ‘কেন তিনি (বেলজিয়ামের প্রধানমন্ত্রী) এতো বিনয়ী হচ্ছেন সাম্প্রতিক বছরগুলোতে বহিষ্কৃত রুশ কূটনীতিকের সংখ্যা সম্ভবত হাজারও। এর অর্থ এটি একক কোনো পরিমাণ নয়, তারা (ন্যাটো দেশগুলো) বহিষ্কার করে, আমরা আবার নতুন করে পাঠাই, তারা আবারো ফেরত পাঠায়, বা কেবল ভিসাও দেয় না। আমি মনে করি, এই সংখ্যা ইতোমধ্যে এক হাজারেরও বেশি হয়ে গেছে।’

সূত্র: বার্তাসংস্থা আনাদোলু 

এইচআ/ 


ন্যাটো বহিষ্কার রুশ কূটনীতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250