বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রোহিত-কোহলিদের ১২৫ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজমানি হিসেবে সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ২০ কোটি ৪২ লাখ রুপি পেয়েছে ভারত। রোহিত শর্মার দলের জন্য আইসিসির দেওয়া এই প্রাইজমানির থেকে প্রায় ৬ গুণ বেশি অর্থ পুরস্কারের ঘোষণা দিলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরো পড়ুন : কোহলিকে অভিনন্দন জানালেন ব্রাজিলিয়ান তারকা

বোর্ডের পক্ষ থেকে জয় শাহ বলেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই।’

এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট অর্থ পুরস্কার রেখেছিল ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৭ লাখ টাকা।

এর মধ্যে শিরোপাজয়ী ভারত ২৮ কোটি ৭৬ লাখ ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ১৫ কোটি ২ লাখ টাকা পেয়েছে। সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশও সাড়ে ৪ কোটি টাকা পেয়েছে।

এস/ আই.কে.জে/

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিসিসিআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250