রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ শনিবার (১০ই জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।

ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কীনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন। স্থিতিশীলতার জন্য দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

এই সৌজন্য সাক্ষাতের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাতের পর সবার সঙ্গেই পৃথক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান। বৈঠকে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসব বৈঠকের বিষয়ে বিএনপির নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গত ২৫শে ডিসেম্বর তারেক রহমানের ঐতিহিসিক প্রত্যাবর্তনের পর তাকে নিয়ে দেশে-বিদেশে গুরুত্ব বেড়েছে। যে কারণে তার সঙ্গে একের পর এক রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে আসছেন।

তিনি আরো বলেন, ‘উনার (তারেক রহমান) নেতৃত্ব, উনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা বিশেষ করে দেশে ফেরার পর তাকে নিয়ে আন্তর্জাতিক মহলের বিশেষ আগ্রহ আছে।’

আগামীর বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্ক কি হবে তা নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান হুমায়ুন কবির।

নরেন্দ্র মোদি তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250