বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

ইমরানের নির্দেশে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইমরান খানের দল পিটিআই নেতা ব্যারিস্টার আলী সাইফ পাকিস্তানি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে দলের কেন্দ্রীয় নেতারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন তারা বিরোধী দলের আসনেই বসবেন।

তিনি বলেন, পিটিআই কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন নয়, বিরোধী দলে বসবে।

যদি ফল পরিবর্তন করা না হতো, তবে আজ আমরা ১৮০টি আসন নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতাম। ফরম-৪৫ প্রমাণ করে যে, আমাদের প্রার্থীরা জিতেছে। 

এর আগে পিটিআইয়ের নেত্রী মাশাল ইউসুফজাই জানিয়েছিলেন, ২০২২ সালে যেসব রাজনৈতিক দল ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল; তাদের সঙ্গে সরকার গঠন নিয়ে কোনো ধরনের জোট তারা করবেন না। ইমরান খানই এ ব্যাপারে তাদের নির্দেশনা দিয়েছেন।  

এদিকে নির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ এবং জোট গঠনের উদ্দেশ্যে পিটিআই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) জামায়াত-ই-ইসলামির (জেআই) নেতাদের সঙ্গে দেখা করেছেন পিটিআই প্রতিনিধিরা।

আরও পড়ুন: পাকিস্তানের নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

এদিন ভোট ডাকাতির অভিযোগে দুই দলই একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। শনিবার (১৭ই ফেব্রুয়ারি) পাকিস্তান জুড়ে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচিতেও থাকবে জামায়াত।

নির্বাচনের পরদিনই ভোট ডাকাতির অভিযোগ তুলেছিল জামায়াত-ই-ইসলামি। পিটিআইয়ের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেছেন জামায়াত নেতা লিয়াকত বালুচ।

সূত্র: ডন

এসকে/ 

ইমরান খান বিরোধী দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250