বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

ঢাবিতে কালো মুখোশে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছেন ৮-১০ জনের একটি দল। বুধবার (২৩শে অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়।

৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাদেরকে ‘হঠাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল-সবুজের পতাকায়’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।
    
আই.কে.জে/

মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250