বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী *** আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি *** সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের *** একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি *** বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

চরফ্যাশনে ধারণকৃত ‘ইত্যাদি’ প্রচার হবে আজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রখ্যাত উপস্থাপক হানিফ সংকেতের গ্রন্থনা, উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় এই ম্যাগাজিন অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা হয়ে থাকে। নব্বইয়ের দশক থেকে মূলত দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে স্টুডিওর বাইরে গিয়ে ইত্যাদির পর্ব ধারণ করা হয়।

এবার ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে ব্রিটিশ আমলে নির্মিত শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে। বাংলাদেশ টেলিভিশনে ‘ইত্যাদি’র এই পর্বটি প্রচার হবে আজ শুক্রবার (২৯শে আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর।

এবারের ইত্যাদিতে থাকছে দুটি গান। একটি ভোলাকে ঘিরে পরিচিতিমূলক গান। এতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানের সঙ্গে নৃত্যে অংশ নেন স্থানীয় শতাধিক শিল্পী। গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন করেছেন মেহেদী। অন্য গানটি গেয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। রবিউল ইসলাম জীবনের লেখায় এর সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

দর্শকপর্বে ভোলা জেলার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব অতিথি হয়ে অংশ নেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভোলার কৃতী সন্তান, এভারেস্টজয়ী এমএ মুহিতের সাক্ষাৎকার। তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয় করার সময় নিশাত মজুমদারের সঙ্গে ‘ইত্যাদি’ লেখা ব্যানার হাতে নিয়েছিলেন কেন, তার উত্তর মিলবে এই পর্বে।

ইত্যাদি হানিফ সংকেত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250