সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না ঐশ্বরিয়ার ছবি-কণ্ঠস্বর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তার কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ঐশ্বরিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

গতকাল মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে নিজের ব্যক্তিত্ব এবং প্রচারের অধিকার রক্ষার আবেদন করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রীর পক্ষে আইনজীবী সন্দীপ শেঠি আদালতকে জানান, ঐশ্বরিয়ার মুখ বসিয়ে ভুয়া, অশালীন ছবি ছড়ানো হচ্ছে ইন্টারনেটে। অজস্র ভুয়া, অশালীন ছবি; যেগুলোর মধ্যে বিকিনি পরিয়ে বানানো কুরুচিপূর্ণ ছবিও রয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ঐশ্বরিয়ার আইনজীবী আরও জানান, সম্পূর্ণ বেআইনিভাবে, বাণিজ্যিক স্বার্থে নায়িকার নাম, ছবি, ভিডিও, কণ্ঠস্বর ব্যবহার করছে কিছু প্রতিষ্ঠান। এতে নায়িকার ব্যক্তিত্ব রক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। পর্নোগ্রাফি ভিডিওতেও ঐশ্বরিয়ার ছবি বিকৃত করে ব্যবহার করা হচ্ছে।

ঐশ্বরিয়ার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিত্বের অধিকার রক্ষা করতে অনুমতি ছাড়া তার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে।

ঐশ্বরিয়ার এই আবেদন আগামী ৭ই নভেম্বরের জন্য জয়েন্ট রেজিস্ট্রারের কাছে তালিকাভুক্ত করা হয়েছে। আগামী বছরের ১৫ই জানুয়ারি আবার শুনানি হবে আদালতে। তবে বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ বলেছেন, ঐশ্বরিয়ার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন লিংকগুলো সরানোর নির্দেশ দেওয়া হবে। পৃথকভাবে ইনজাংশনও জারি করা হবে।

ব্যক্তিত্ব রক্ষার আবেদন জানিয়ে এর আগে অভিনেতা জ্যাকি শ্রফ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মর্মে ২০২৪ সালের মে মাসে জ্যাকির ছবি এবং ভিডিওর বাণিজ্যিক ব্যবহার, তার ছবি বসানো পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দেন আদালত।

২০২৩ সালে অভিনেতা অনিল কাপুরের নাম, ছবি, কণ্ঠস্বর এবং তার ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা অন্য সবকিছু; এমনকি বিখ্যাত ‘ঝাকাস’ সংলাপের বাণিজ্যিক ব্যবহারেও লাগাম টানেন আদালত। ২০২২ সালের নভেম্বরে আবেদনের পরিপ্রেক্ষিতে একইভাবে অমিতাভ বচ্চনের অধিকার রক্ষার পক্ষে রায় দিয়েছিলেন আদালত।

জে.এস/

বলিউড ঐশ্বরিয়া রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250