সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ৭ই জুন ২০২৫

#

সীমান্তপথে কোরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় কড়া অবস্থান নিয়েছে বিজিবি। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ উপলক্ষে সীমান্তপথে কোরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চামড়া পাচার প্রতিরোধে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিনসহ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধে কাজ করছেন।

চামড়া পাচারের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এ বাহিনী। সংশ্লিষ্ট সব ব্যাটালিয়নে আলাদা করে চোরাচালান ও পাচারবিরোধী বিশেষ দল মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে চামড়া পাচারকারীরা সীমান্ত ব্যবহার করে চামড়া বিদেশে পাচারের চেষ্টা করে। এ ধরনের যে কোনো অপচেষ্টা রুখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

একাধিক সীমান্তে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এইচ.এস/

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250