মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের জানুয়ারিতে জুমা হবে ৫ দিন!

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আর মাত্র ২দিন পর শুরু হতে যাচ্ছে ২০২৫ সাল। নতুন বছরের প্রথম মাসটি মুসলমানদের জন্য একটু অন্য রকম অনুভূতির হতে যাচ্ছে। কারণ, ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি জুমা বা শুক্রবার পেতে যাচ্ছেন মুসলমানরা।

শুক্রবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে ইসলামে। হাদিসে শুক্রবারের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। এই দিনটি দোয়া কবুল ও সওয়াব লাভের অন্যতম মাধ্যম। 

মুসলমানরা গুরুত্বের সঙ্গে এই দিন ইবাদত পালনের চেষ্টা করেন। সাধারণত প্রত্যেক মাসে চারটি শুক্রবারের দেখা মেলে। তাই ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি জুমা বা শুক্রবারের দেখা মেলা মুসলমানদের জন্য কিছুটা স্পেশাল বলা যেতে পারে।

আরো পড়ুন : মনের ইচ্ছাপূরণের জন্য যে দোয়া পড়বেন

২০২৫ সালের জানুয়ারিতে পাঁচটি শুক্রবার—

জানুয়ারি—০৩

জানুয়ারি—১০

জানুয়ারি—১৭

জানুয়ারি—২৪

জানুয়ারি—৩১

২০২৫ সালে জানুয়ারি মাস শুরু হবে বুধবারে। এর দুদিন পরেই শুক্রবারে জুমার নামাজ পালন করবেন মুসলমানরা। বছরের শুরুর এই মাসটি ৩১ দিনের হওয়ায় সময়ের পরিক্রমায় মাসের শেষ দিনও শুক্রবার হবে। এ কারণে ২০২৫ সালে জানুয়ারিতে পাঁচটি শুক্রবার পাবেন মুসলমানরা।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ  দিয়ে খুতবা শুনতে থাকেন।’ (বুখারি, হাদিস: ৮৮২)।

এস/ আই.কে.জে/ 

জুমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250