বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

‘সঙ্গী অন্য কাউকে স্পর্শ করলে...’, শারীরিক প্রতারণা নিয়ে টুইঙ্কলের মন্তব্যের পাল্টা জবাব হুমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টুইঙ্কল খান্না এবং কাজলের শো 'টু মাচ' বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন কারণে চর্চায়ও থাকছে এই শো। কিছু দিন আগেই কাজল এবং টুইঙ্গল কথা প্রসঙ্গে জানিয়েছিলেন, সঙ্গী যদি অন্যের সঙ্গে সহবাস করেনও, তা হলে সেটা প্রতারণা। কেউ যদি মানসিক ভাবে কাউকে ঠকায়, তা হলে সেটাকেই প্রতারণা বলে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই নিজেদের মতামত রেখেছেন। টুইঙ্কেল-কাজলের মন্তব্যের জবাব দিলেন হুমা কুরেশি।

সম্প্রতি কাজল-টুইঙ্কেলের শোয়ে এসেছিলেন জাহ্নবী কাপুর এবং করণ জোহর। সেখানেই সম্পর্কে প্রতারণা নিয়ে কথা ওঠে। প্রতারণা প্রসঙ্গে বলতে গিয়ে কাজল-টুইঙ্কল একস্বরে জানিয়েছিলেন, শারীরিক প্রতারণার চেয়েও বড় অপরাধ কেউ যদি কাউকে মানসিক ভাবে আঘাত করে।

এই প্রসঙ্গে হুমা বলেন, 'প্রতারণার কোনও ভাগ হয় না। কেউ যদি সঙ্গী থাকা সত্ত্বেও অন্য কারও সঙ্গে সহবাস করেন, সেটাও প্রতারণা। আবার কেউ সঙ্গীকে মিথ্যে বললেও সেটা প্রতারণা। আমি ভালোবাসার ক্ষেত্রে ওল্ড স্কুল। তাই প্রতারণা নিয়ে এমন কোনও ভাবনা নেই আমার।'

হুমা আরও বলেন, 'সম্পর্কে আমি খুবই পজেসিভ। সঙ্গী আমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করলে, আমি মেনে নিতে পারব না। তা হলে আমি একা থাকব।' টুইঙ্কল সেসময় জানিয়েছিলেন, এই প্রজন্ম বিষয়টি ঠিক করে উপলব্ধি করতে পারবে না। তবে যখন  মধ্যবয়সে পৌঁছবে, তখন উপলব্ধি করতে পারবে।

জে.এস/

টুইঙ্কল খান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250