শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: পিআইডি

বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের দেশের বিনিয়োগ সম্ভাবনা প্রচার এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, একটি দল হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা দেশের জন্য একটি দল। দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন। এটি সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করবে।

বৈঠকে এক ডজনেরও বেশি সিইও, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধানরা ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

ব্যবসায়িক নেতারা লাইসেন্সিং ও কর ব্যবস্থার পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ সহজতর করা, বিডায় ওয়ান-স্টপ সার্ভিসের উন্নয়ন এবং ক্রেডিট রেটিং বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা সরকারের শ্রম অধিকার সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন এবং সর্বোপরি সমর্থনের প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা ব্যবসায়িক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সমস্যাগুলো চিহ্নিত করতে আমাদের সাহায্য করুন যাতে আমরা তা সমাধান করতে পারি।

বিশেষ দূত লতিফ সিদ্দিকী নির্বাহীদের ব্যবসায়িক মানদণ্ডের ধারক হিসেবে অভিহিত করে বলেন, অতীতে একটি বিশ্বাসের ঘাটতি ছিল, যা আমাদের দূর করতে হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ জানান, ব্যবসার পরিবেশ সহজতর করতে বিডায় সম্পর্ক ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, তিনি এবং লতিফ সিদ্দিকী আগামী মাসে সিঙ্গাপুরে গিয়ে রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করবেন।

এনবিআর চেয়ারম্যান জানান, জাতীয় সিঙ্গেল উইন্ডো চালু করা হচ্ছে, যা ব্যবসা পরিচালনার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে সহজ করবে।

বৈঠকে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য নির্বাহীরা হলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আখতার, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম. ওয়াকার, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, মেটলাইফ বাংলাদেশের সিইও মুহাম্মদ আলাউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

ওআ/কেবি

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250