শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার ভোরে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রওনা হওয়ার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা হজে তার সঙ্গী হয়েছেন। 

আরো পড়ুন: টিকিট ছাড়া যাত্রী ঠেকাতে এবারও কমলাপুরে বাঁশের বেড়া

হজযাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

এসি/ আই.কে.জে/


পররাষ্ট্রমন্ত্রী পবিত্র হজ্বব্রত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250