শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিল কলকাতা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথম সেটে ডাকাই হয়নি মোস্তাফিজুর রহমানের নাম। তবে হতাশ হতে হলো না এই পেসারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৬ এর আসরের মিনি নিলাম থেকে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামে উঠেছিলেন মোস্তাফিজ। দ্বিতীয় সেটে তার প্রতি প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে নামে কলকাতা এবং চেন্নাই সুপার কিংস। দুই দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত কাটার মাস্টার হিসেবে পরিচিত মোস্তাফিজকে পেয়েছে কলকাতা।

আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে বিক্রি হলেন মোস্তাফিজ। এর আগে গত আসরে জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে দলে নেয় দিল্লি। সে আসরে ৬ কোটি ভারতীয় রুপিতে বিক্রি হলেও মোস্তাফিজ পেয়েছিলেন ২ কোটি রুপির কম।

এবার বিক্রি হলেন প্রায় সাড়ে ৯ কোটি রুপিতে। এর আগে ২০০৯ সালের আসরে ৬ লাখ ডলারে মাশরাফি মর্তুজাকে কিনেছিল কলকাতা। তৎকালীন বাজারমূল্যে সেটা ছিল ৪ কোটি টাকার কিছু বেশি।

এবারও মোস্তাফিজ পুরো অর্থ পান কিনা সেটা নিয়ে শঙ্কা থাকছেই। আইপিএলের পরবর্তী আসরের সূচি এখনো প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আইপিএল শুরু হবে ২৬শে মার্চ। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ হবে মে মাসের শেষদিকে।

আইসিসি ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, মার্চ–এপ্রিলে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নো অবজেকশন সার্টিফিকেট দেবে কিনা সেটাই এখন আলোচনার বিষয়।

জে.এস/

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250