সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

তরমুজ-বাঙ্গির প্যাকেট যেখানে ১০ থেকে ২০ টাকায় পাওয়া যায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মুখে  ১০-২০ টাকা প্যাকেটে বিক্রি হচ্ছে টুকরা তরমুজ ও বাঙ্গি। ফল বিক্রেতা দ্বীন ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, বাজারে ফলের দাম কম আয়ের মানুষের নাগালের বাইরে। তাই তাদেরকে লক্ষ্য করেই কম দামে ফল বিক্রি করছেন তিনি।

তিনি বলেন, 'বাইরের জেলা থেকে রাজধানীতে ফল আনার সময় অনেক ফল ফেটে যায়। আমরা কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে কম দামে সেগুলো কিনে আনি।'

'ফলগুলো কেটে যে অংশটুকু খাওয়ার যোগ্য সেটুকু ছোট ছোট টুকরা করে কেটে প্যাকেটে ভরে ১০ টাকা ও ২০ টাকায় বিক্রি করি।'

প্রতিদিন বিকেল ৪টা থেকে ফল বিক্রি শুরু করেন তিনি। ইফতারের আগ পর্যন্ত বিক্রি চলে।

আরো পড়ুন: দেড় লাখ শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুখবর

দ্বীন ইসলাম আরো বলেন, 'এখন মূলত বাঙ্গি ও তরমুজ বিক্রি করছি ১০ টাকা প্যাকেটে। কেউ এক প্যাকেট কেনে, কেউ দুই প্যাকেট। অল্প আয়ের মানুষেরাই আমার ক্রেতা। সবমিলিয়ে প্রতিদিন ৮০০-১০০০ টাকা বিক্রি হয়। মোটামুটি ৩০০-৪০০ টাকা লাভ থাকে।'

এই দোকানে ফল কিনতে এসেছিলেন এক গৃহিনী। তিনি বলেন, 'একটা তরমুজের দাম ১৫০ টাকা, বাঙ্গিও ১০০ টাকার মতো। এই দামে কেনার সামর্থ্য নাই। এখানে ১০ টাকায় অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে। খেতে খারাপ না। ইফতারের জন্য নিচ্ছি।'

জেনেভা ক্যাম্পে ৪০ হাজারের মতো বাসিন্দা। বিহারি ছাড়াও বাঙালিদের বসবাস আছে এখানে।

এসি/

তরমুজ-বাঙ্গি প্যাকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250