মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

এবার ব্যবসায় জোট বাঁধলেন আদানি–আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের গৌতম আদানি (বামে) ও মুকেশ আম্বানি (ডানে)। ছবি: সংগৃহীত

গৌতম আদানি ও মুকেশ আম্বানি ভারতের শীর্ষস্থানীয় দুজন ধনকুবের। দুজনই মূলত ‘প্রতিদ্বন্দ্বী’। কিন্তু এবার দেশটির মধ্যপ্রদেশে গৌতম আদানির মালিকানাধীন একটি বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ অংশীদারত্ব কিনছেন দেশটির আরেক ধনকুবের মুকেশ আম্বানি। 

এর ফলে ভারতের দুই প্রতিদ্বন্দ্বী শতকোটিপতির (বিলিয়নিয়ার) মধ্যে এটাই হতে চলেছে প্রথম কোনো অংশীদারি ব্যবসায়িক উদ্যোগ। ভারতের শেয়ারবাজারে কোম্পানি দুটির দেওয়া আলাদা আলাদা ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। 

আদানি পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান মাহান এনারজেন লিমিটেডের ৫ কোটি শেয়ার কিনে নেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ১০ রুপি অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে এ শেয়ার কিনবে রিলায়েন্স। তাতে এসব শেয়ারের দাম দাঁড়ায় ৫০ কোটি রুপি। এ বিনিয়োগের বিপরীতে বিদ্যুৎকেন্দ্রটির ৫০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা ব্যবহার করবে রিলায়েন্স।

আম্বানি ও আদানি উভয়েই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। দেশটির শীর্ষ ধনীর তালিকায় তাদের নাম পাশাপাশি থাকেই। শুধু ভারতেই নয়, এশিয়ায় শীর্ষ সম্পদশালীর তালিকায় দ্বিতীয় অবস্থানে পৌঁছানোর জন্য দুজনের মধ্যে বছরের পর বছর প্রতিযোগিতা হয়।

আরও পড়ুন: কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ বাড়ল আরও চার দিন

অতীতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও মতামতে এ দুই ব্যবসায়ীকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হয়েছে। তবে এবার সে ধারণায় ছেদ পড়ল। চলতি মাসের শুরুতে গুজরাটের জামনগরে আম্বানির ছোট ছেলে অনন্তের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানেও আদানি উপস্থিত ছিলেন।

মুকেশ আম্বানির ব্যবসা প্রধানত তেল-গ্যাস থেকে শুরু করে খুচরা বিক্রি ও টেলিকম খাতে বিস্তৃত। আর গৌতম আদানির ব্যবসা কার্যক্রম চলছে সমুদ্রবন্দর, বিমানবন্দর, কয়লা ও খনি পরিকাঠামোতে। খুব কম ক্ষেত্রে তারা একে অপরের ব্যবসায়িক পথ অতিক্রম করেছেন।

সূত্র: ইকোনমিক টাইমস, সংবাদ প্রতিদিন

এসকে/ 

মুকেশ আম্বানি গৌতম আদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250