শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

সিনেমায় নয়, তারা এখন বাস্তবে ...

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমা-নাটকে নায়ক-নায়িকাকে হত্যা মামলার আসামি হতে দেখা যায়। তবে সিনেমা-নাটকে নয়, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নিপুণ আক্তার এবার বাস্তবেই হত্যাচেষ্টা মামলার আসামি।

জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছেন সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস ও নিপুণ আক্তারসহ ১৭ অভিনয়শিল্পী। গতকাল সোমবার (২৮শে এপ্রিল) আদালত তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা নেওয়ার আদেশ দিয়েছেন।

ঢাকার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (২৯শে এপ্রিল) আদালতের আদেশের কপি তারা পেয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত মাসে (মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে ভাটারা থানায় এ আবেদন এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক। 

আজ বিকেল পৌনে ৫টার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, আসামিদের তালিকায় মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, জায়েদ খান ও আশনা হাবিব ভাবনার নাম রয়েছে।

পরিদর্শক সুজন হক বলেন, মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সম্প্রতি অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধেও মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলমকে (শ্রাবণ) হত্যার অভিযোগে এ মামলা হয়।

এইচ.এস/

অভিনয়শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250