শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

‘রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (৫ই ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গত ২৯শে নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্র।

এরপর থেকেই তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে।

মোতালেব হোসেন তার ফেসবুকে লেখেন, ‘সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তিনিই তাকে পদ দিয়েছেন। আমরা দেখেছি, ইমরান ইমনের সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেকবার বিষয়টি জানালেও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। এর মানে তিনিও জড়িত।’

 তিনি আরো লেখেন, ‘রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।’

এ বিষয়ে মোতালেব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সারজিস আলমকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250