বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

আলোচনা এগোচ্ছে, হরমুজ প্রণালি ইরানের সঙ্গে যৌথভাবে পরিচালনা করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে চলমান অস্থিরতার মাঝে এক অভূতপূর্ব কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে ‘শান্তি আলোচনা’ দ্রুত এগোচ্ছে।

সেই সঙ্গে গতকাল সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং রুট ‘হরমুজ প্রণালি’ শিগগিরই খুলে দেওয়া হবে এবং এটি যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে নিয়ন্ত্রণ করবে।

ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের একজন সর্বজন শ্রদ্ধেয় নেতার সঙ্গে মার্কিন প্রতিনিধি বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনা করছেন। এ সময় সাংবাদিকেরা জানতে চান তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সরাসরি তার কাছ থেকে কিছুই শুনিনি। আমি নিশ্চিত নই যে তিনি এখনো জীবিত আছেন কি না। তবে আমি চাই না তাকে হত্যা করা হোক।’

হরমুজ প্রণালির ওপর ইরানের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে ট্রাম্প ‘যৌথ নিয়ন্ত্রণের’ ফর্মুলা সামনে এনেছেন। সিএনএনের কেইটলান কলিন্সকে তিনি বলেন, ‘আমি এবং পরবর্তী আয়াতুল্লাহ—যিনিই হোন না কেন—আমরা মিলে এই প্রণালিটি পরিচালনা করব। এটি খুব দ্রুতই সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।’

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক পাকিস্তানেইরান-যুক্তরাষ্ট্র বৈঠক পাকিস্তানে

ট্রাম্প দাবি করেন, যুদ্ধের শুরুর দিকের মার্কিন হামলায় ইরানের জ্যেষ্ঠ নেতৃত্বের একটি বড় অংশ নির্মূল হয়ে যাওয়ায় দেশটিতে কার্যত ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থার পরিবর্তন ঘটে গেছে।

তবে তিনি বর্তমান আলোচনারত প্রতিনিধিদের প্রশংসা করে বলেন, ‘আমরা এখন অত্যন্ত যুক্তিবাদী এবং দৃঢ়চেতা কিছু মানুষের সঙ্গে কথা বলছি। তাদের মধ্যেই হয়তো আমরা নতুন কোনো নেতা খুঁজে পাব।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250