বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় হিজাব পরানোর ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন।

রোববার (২০শে অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে কয়েকজন যুবক মাস্ক পরে মোটরসাইকেলে এসে এই হিজাব পরিয়ে রাজু ভাস্কর্য থেকে দ্রুত পালিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও তারিকুল ইসলাম এসে প্রতিকৃতি থেকে হিজাবটি সরিয়ে নেন।

এ বিষয়ে তারিকুল গণমাধ্যমকে বলেন, রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে কালো কাপড় পরানো গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট শক্তির চতুর্মুখী ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে তারা সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী ফ্যাসিস্ট ষড়যন্ত্রের বিষয়ে বিপ্লবী ছাত্রজনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, সেই কালো কাপড় তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। ফ্যাসিস্ট শক্তিগুলোর চক্রান্তকে রুখে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, সবার।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে আমাদের টিম সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তদের বিষয়ে জানার চেষ্টা করে। দোষীদের ধরতে আমরা খুব দ্রুতই তদন্ত কমিটি গঠন করবো।

ওআ/কেবি


হিজাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250