মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়: জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ ঢুকছে আরেকটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায়ে, যা খুবই সেনসিটিভ। জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে গণভোটের দিকে। কাগজে-কলমে নির্বাচন কমিশন সময়সূচি দিয়েছে, নিয়ম-কানুন নির্ধারিত হয়েছে, ভোটের কাঠামো ঠিক করা হচ্ছে। কিন্তু নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়। এটা মূলত সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের প্রশ্ন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, মানুষ যদি নিরাপত্তাহীনতা বোধ করে, যদি প্রার্থী বা রাজনৈতিক কর্মী প্রকাশ্যে হামলার শিকার হন, তাহলে ব্যালট যত রঙিনই হোক, ভোটারেরা আতঙ্ক নিয়ে যাবে ভোটকেন্দ্রে অথবা যাবে না, এটাই স্বাভাবিক। তফসিল ঘোষণার পরপরই ঢাকার প্রাণকেন্দ্রে একজন রাজনৈতিক সংগঠক ও সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই আতঙ্ককে আরো ঘনীভূত করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে খুন, হামলা, সংঘর্ষের খবর নিয়মিত পাচ্ছি। রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখল সব মিলিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে চাপের মুখে, তা অস্বীকার করার সুযোগ নেই। এই বাস্তবতায় নির্বাচন মানে শুধু ভোটের দিন নয়, নির্বাচন মানে হলো পুরো সমাজের স্নায়ুচাপ।

তিনি আরো বলেন, এই জায়গায় ধর্মীয় লেভেলিং আর সহিংস রাজনীতি একে অন্যের পরিপূরক হয়ে ওঠে। যখন কাউকে কাফির বা দেশদ্রোহী বলে চিহ্নিত করা হয়, তখন তার বিরুদ্ধে সহিংসতা অনেকের চোখে ন্যায্য হয়ে ওঠে। আবার যখন সহিংসতা ঘটে, তখন সেটাকে ঢাকতে নতুন নতুন নৈতিক বা ধর্মীয় ব্যাখ্যা হাজির করা হয়। এই চক্র ভাঙা না গেলে নির্বাচন শুধু ক্ষমতা বদলের আনুষ্ঠানিকতা হয়ে থাকবে। গণতান্ত্রিক উত্তরণের প্রতিশ্রুতি পূরণ হবে না।

জিল্লুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250