সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

যে দৃশ্য দেখে অঝোরে কাঁদলেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে-৪’এ ২০১১ সালে হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ ছবির ‘আভি মুঝ মে কহিন’ গানে পারফর্ম করেন দুই প্রতিযোগী। ১৮ বছরের হর্ষ ও ৮ বছরের দিবাংশের নাচ দেখে বারবার চোখের জল মুছছিলেন এই অনুষ্ঠানটির বিচারক মাধুরী দীক্ষিত। অভিনয়ের এক পর্যায়ে হর্ষকে দিবাংশের প্রাণহীন দেহ পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে দেখা যায়। সুনীল শেঠি এবং মাধুরী দু’জনেই মঞ্চে এ রকম আবেগঘন পারফরম্যান্স দেখে কেঁদে ফেলেন।

অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন ভূমিকায় কমেডিয়ান ভারতী সিং। এই ভিডিওর প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। খুব কষ্ট হয়েছে।’ আরেকজনের মন্তব্য, ‘মাধুরীর কান্না দেখে অন্তত আমার মনে হয়নি টিআরপি পেতে নাটক করছে।’ এদিন সাদা রঙের একটি শাড়ি পরে রিয়েলিটি শো-এর মঞ্চে এসেছিলেন তিনি।

যে পর্বের প্রোমো নিয়ে এত আলোচনা, সেই পর্বে আছেন ‘বিগ বস’জয়ী মুনওয়ার ফারুকীও। মঞ্চে প্রতিযোগীদের মন্ত্রমুগ্ধ এই নাচ নিয়ে প্রশংসা করতে দেখা যায় তাঁকেও। তিনি বলেন, ‘পুরো ভারতের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে খুদে শিল্পী হর্ষ ও দিবাংশ।’ 

আরো পড়ুন: ‘আমি সুস্থ আছি’ বললেন সাবিনা ইয়াসমিন

আপাতত ড্যান্স দিওয়ানে ৪-এর বিচারকের আসন সামলানোর পাশাপাশি মাধুরী ব্যস্ত তাঁর মারাঠি সিনেমা ‘পঞ্চক’ নিয়ে। যার জন্য প্রযোজক হয়েছেন তিনি। এটি ২০২৪ সালের ৫ই জানুয়ারি মুক্তি পেয়েছে। কোঙ্কনের মনোরম পটভূমিতে সেট করা, পঞ্চক একটি ডার্ক কমেডি, যা কুসংস্কার এবং মৃত্যুভয় থিমগুলোকে হাইলাইট করে।

গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয় মাধুরীকে। শেষবার পর্দায় দেখা গেছে আনন্দ তিওয়ারি পরিচালিত ‘মাজা মা’ ছবিতে। এটির আগে মাধুরী ২০২২ সালের নেটফ্লিক্স শো, ‘দ্য ফেম গেম’-এ হাজির হয়েছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/  আই.কে.জে



কাঁদা মাধুরী দীক্ষিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250