বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

২৭ বছরের পথচলায় কাজল চাইলেন মেডেল ও ট্রফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। এ তারকা জুটির মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) ছিল বিবাহবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তারা বিয়ে করেছিলেন। বিশেষ দিনে তাদের একটি আদুরে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ২৭ বছরের বিবাহিত জীবন নিয়ে কাজল মজার ক্যাপশন লিখেছেন—‘এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে, আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!’

২৭ বছরের দাম্পত্য পথচলাকে এমন মজার ছলে স্বীকৃতি দিয়েছেন কাজল। কথার সেই ‘মেডেল আর ট্রফি’—হয়তো প্রতীকী; কিন্তু ভক্তদের চোখে এ জুটির অর্জন তার চেয়েও অনেক বড়।

১৯৯৫ সালে 'হালচাল' সিনেমার সেটে প্রথম দেখা হওয়ার পর, তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে নাইসা ও যুগ নামে দুই সন্তান এসেছে। ২৭ বছরের দাম্পত্যে মতভেদ, ব্যস্ততা, সাফল্য ও চ্যালেঞ্জ—সবই ছিল। তবু তাদের রসিকতা, পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্বই যেন সম্পর্কটিকে টিকিয়ে রেখেছে সময়ের পরিক্রমায়।

১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা অজয় দেবগন ও কাজলের। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, প্রেম এবং শেষে পরিণয়। ১৯৯৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ঘর বাঁধেন তারা। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন এ তারকা দম্পতি।

ক্যারিয়ারের দিক থেকেও দুজনই ব্যস্ত। অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমায়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। এ সিনেমায়  আরও রয়েছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরিসহ আরও অনেকে।

অন্যদিকে কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘সারজমিন’ সিনেমায়। এর আগে ‘মা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেছে, সবুজাভ পটভূমির সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুজন। অজয় দেবগন গাঢ় কালো স্যুট, সাদা শার্ট ও চশমায় চিরচেনা সংযত লুকে; আর কাজল গাঢ় মেরুন শাড়িতে, গলায় চোকার হার ও পরিপাটি পনিটেইল চুলে অনায়াসে উজ্জ্বল। একে অন্যের দিকে তাকিয়ে তাদের উষ্ণ হাসি যেন ২৭ বছরের বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।

জে.এস/

অজয় দেবগন ও কাজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250