শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

ঘন কুয়াশায় আচ্ছন্ন, নওগাঁয় তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র শীতে নাকাল উত্তরের জেলা নওগাঁ। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। গতকাল সকাল ১০টার পর সূর্যের দেখা মিললেও নেই কোনো প্রখরতা। 

শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেশি। সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো জেলা। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহন গুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। আজ ৯টার পর সূর্যের দেখা মিললেও নেই সূর্যের কোনো তীব্রতা। 

গৃহ নির্মাণ কাজের সঙ্গে জড়িত নির্মাণ শ্রমিক ইমরান বলেন, ‘তিন চার দিন থেকে শীত অনেক বেশি। শীতের কারণে সকাল বেলা কাজ করতে খুব কষ্ট হয়। তার মধ্যে আমাদের এই কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ। শীত লাগলেও কাজে যেতে হচ্ছে। তাছাড়া তো সংসার চালানো যাবে না।’

আরও পড়ুন: আসছে প্রথম শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা

নওগাঁ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন গণমাধ্যমকে বলেন, গতকালের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কমেছে। তাপমাত্রা কমায় এবং সূর্যের প্রখরতা না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ এরকমই উঠানামা করতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

এসি/ আই.কে.জে

ঘন কুয়াশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250