মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

নিরাশ করতে চান না নোরা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোরা ফাতেহি আইটেম গার্ল হিসেবে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার কাছে সব সময় আইটেম গানে নৃত্যের প্রস্তাব আসলেও তবে তিনি মনেপ্রাণে চান এমন একটি সিনেমায় অভিনয় করতে, যেখানে তিনি অ্যাকশন দৃশ্যে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন। চলচ্চিত্র নির্মাতাদের কাছে নোরার অনুরোধ এমন কোনো সিনেমার জন্য যেন তাকে ভাবা হয়।

‘ক্র্যাক’ সিনেমায় নোরা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অ্যাকশন ঘরানার সিনেমা এটি। পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুৎ জামওয়াল এবং অর্জুন রামপাল এ সিনেমার দুই দিকপাল। বলিউডের অন্যতম শরীর সচেতন অভিনেতা হিসেবে দুজনেরই পরিচিতি রয়েছে।

দুজনের সঙ্গে কাজ করে পর্দায় অ্যাকশন করার প্রতি একটি বাড়তি উৎসাহ পেয়েছেন নোরা। তিনি চান গোটা সিনেমাজুড়ে তিনি স্টান্ট করবেন। মারপিটের দৃশ্যে অভিনয় করবেন।

আরো পড়ুন: আমরা হাওয়ায় উড়ছি : দিশা পাটানি

নোরার মতে, একজন নৃত্যশিল্পীকেও খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। দুক্ষেত্রেই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোরা বলেন, ‘আমি নিজে একজন ডান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাক জরুরি। আমার বিশ্বাস আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন, আমি নিরাশ করব না।’

এসি/


সিনেমা নোরা ফাতেহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250