বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

তারকার মেলায় অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনন্ত আম্বানি এবং রধিকা মার্চেন্টের প্রিওয়েডিং অনুষ্ঠান ১লা মার্চ থেকে শুরু হয়েছে। এতে ভারতের তারকা ছাড়া বিদেশের তারকাও অতিথি হয়ে এসেছেন। মার্কিন পপ তারকা রিহান্নাও স্টেজ মাতাতিয়েছেন।

গোলাপি গাউনে সেজেছিলেন রাধিকা। রিহান্নার সঙ্গে স্টেজ মাতাতে দেখা গেল পুরো আম্বানি পরিবারকে। শুধুমাত্র হবু দম্পতিই না, আম্বানি পরিবারের প্রত্যেকে সেজেছিলেন পার্টি লুকে।

আরো পড়ুন: অনন্ত-রাধিকার শৈশবের বন্ধুত্ব যেভাবে গড়াল পরিণয়ে

কিং খানের পুরো পরিবারই আম্বানিদের বিয়েতে উপস্থিত ছিল বলেই জানা গেছে। মঞ্চ মাতাতে দেখা গেছে বলিউডের কিং খানকেও। ব্র্যাভোর সঙ্গে ছবিও তোলেন তিনি। 

ছেলে তৈমুর আলি খান এবং স্বামী সাইফ আলি খানের সঙ্গে গোলাপি শাড়িতে ধরা দিয়েছিলেন কারিনা কাপুর। স্ত্রীর সঙ্গে একেবারে অন্যরকম লুকে দেখতে পাওয়া গেছে মার্ক জুকারবার্গকেও। তাদের পোশাকে থাকা প্রকৃতীক ছোঁয়া তাদের লুকের মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ হারে।

আলিয়া ভাটের ব্লু গাউন আর তার হাসিই প্রত্যেককে মুগ্ধ করেছে। ইভাঙ্কা ট্রাম্প সিলভার সিক্যুয়েন্স শাড়িতে প্রিওয়েডিং সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন স্বামি এবং কন্যার সঙ্গেই।

এসি/ আই.কে.জে/

অনন্ত-রাধিকা প্রিওয়েডিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250