রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিজের বোলিং প্রতিভা দিয়ে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছিলেন পেসার রুবেল হোসেন। তবে গেল কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল।পিঠের ইনজুরির কারণে বেশ অনেকদিন ভুগেছিলেন তিনি। পরে মাঠে ফিরলেও আর ফেরা হয়নি জাতীয় দলের হয়ে। যদিও নিয়মিত খেলে যাচ্ছেন দেশের প্রায় সব ঘরোয়া টুর্নামেন্টে। এরই মাঝে রুবেল একটি সুসংবাদ দিয়েছেন।

এই তারকা পেসার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। সোমবার (৫ই আগস্ট) নিজের ফেসুবক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সেখানে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

আরো পড়ুন : অলিম্পিকে পদকের সঙ্গে বিজয়ীরা কত টাকা পান?

রুবেল-ইশরাত জাহান দোলার সংসারে এর আগে ছিল একটি পুত্র সন্তান। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতিয়েছেন বাগেরহাটের এই পেসার। এছাড়া সবশেষ বিপিএলটা অবশ্য রুবেলের জন্য সুখকর ছিল না। খুলনা টাইগার্সের হয়ে মাঠে নেমে দলকে জেতাতে ব্যর্থ হন তিনি।

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট তার ঝুলিতে আছে।

এস/কেবি


কন্যা সন্তান ক্রিকেটার রুবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250