মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বাজারে আসছে শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা নিয়ে ‘ওয়ানপ্লাস ১৩’ ফোন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাজারে হাজির হচ্ছে চীনের ‘ওয়ানপ্লাস ১৩’ মডেলের নতুন ফোন। এই ফোনে শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরা ফিচার থাকছে। 

ওয়ানপ্লাসের নতুন হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে।

সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে ওয়ানপ্লাস ১৩ ফোন বাংলাদেশ ও ভারতে আসবে। তবে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি এখনও। 

কী কী ফিচার থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে

এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। এই প্রসেসরের গতি আগের চিপসেটের তুলনায় বাড়বে এবং এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন এআই ফিচার।

ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি কিউএইচডি প্লাস ওলিড ডিসপ্লে হতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে। এর পাশাপাশি ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং ফিচারের সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আসছে রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক!

৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।

ওয়ানপ্লাস ১৩ ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ১৫ ওস-এর মাধ্যমে। ইউজাররা পাবেন স্মুদ সফটওয়্যার এক্সপিরিয়েন্স। 

কেমন হতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনের ডিজাইন 

ডিজাইনের দিক থেকে ওয়ানপ্লাস ১৩ ফোন অত্যন্ত স্টাইলিশ একটি মডেল হতে চলেছে। এই ফোনে থাকতে চলেছে একটি মাইক্রো কোয়াড কার্ভড ডিসপ্লে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। তিনটি ক্যামেরা সেনসরের সঙ্গে এই ক্যামেরা ইউনিটে থাকবে এলইডি ফ্ল্যাশ। এই এলইডি ফ্ল্যাশ থাকবে ছোট্ট চৌকো আকৃতিতে।

এই ফোনটির দাম হতে পারে লাখ খানেক টাকার কাছাকাছি।

এসি/ আই.কে.জে/


ওয়ানপ্লাস ১৩ মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250