মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মজুতের অভিযোগ পেলেই গ্রেফতার : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদারদের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। মঙ্গলবার (২৩শে জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

সেদিন আপনারা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করলেন। সেখানে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কি না--সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, মজুতদারি কিছুটা ছিল, এখন সেটি নেই তা বলা যাবে না। তবে আমরা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে শক্ত ভূমিকা নিয়েছি। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, ‘যে-ই এটা করবে, তাদের গ্রেপ্তার করো। জানিয়ে দাও, এ বিষয়ে আমাদের কোনো ছাড় নেই’।‌

তিনি বলেন, পণ্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সেটি আমরা দেখব। আরেকটা জিনিস হলো, চালের দাম বাড়লে তাতে মানুষের ওপর চাপ পড়ে। এ বিষয়ে আমরা সজাগ আছি। আমরা বলেছি, এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা দরকার, সেটি করা হবে। আমরা চেষ্টা করব, যাতে দাম বেড়ে না যায় এবং কৃষকেরাও যাতে দাম পায়, আবার মজুতদারিও না হয়। সিন্ডিকেট যাতে না হয়, সেগুলো ভাঙা হবে। সিন্ডিকেট ভাঙার পদ্ধতি আমাদের জানা আছে।

তিনি আরো বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতির পক্ষে না। আমি রাজনীতি করি, সাংবাদিকরা আমাকে সবাই চেনেন। আমার কোনো দুর্নীতি নেই।

আরো পড়ুন: ওয়ালটনের মুনাফায় ব্যাপক উত্থান

সার সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে আব্দুস শহীদ বলেন, আমার কাছে তথ্যচিত্র আছে। ইউরিয়ার চাহিদা হলো ২৭ লাখ টন। নিরাপত্তা মজুত ছয় লাখ টন। চাহিদা ৩৩ লাখ। আমাদের হাতে যে সার আছে, তাতে কোনো সংকট নেই।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। স্বাধীনতার সময় থেকে তারা আমাদের বন্ধু আছে। আগামীতেও থাকবে। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। তারপরে আমরা সার নিয়ে আলোচনা করেছি। তাদের কাছ থেকে সার আনছি।

রাশিয়ায় আমরা পেঁয়াজ, ফুলকপি ও আলু রপ্তানি করব। যদি মান নিয়ন্ত্রণে কোনো সমস্যা না হয়, আমরা তো অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করে সেগুলো রপ্তানি করব। এটা আমাদের জন্য ভালো খবর। আমের বিষয়টি তারা বারবার বলছিলেন। তারা আগেও আমাদের আম খেয়েছেন। পোকা-মাকড় না থাকলে তারা আমাদের দেশ থেকে আম নেবে।

এইচআ/ আই. কে. জে/ 






গ্রেফতার অবৈধ মজুতকারী কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আলেকজান্ডার ম্যানতিতস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250