বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

‘চরণ ছুঁয়ে যাই’ ধারাবাহিকে আজাদ আবুল কালাম ও মোহাম্মদ বারী। ছবি: সংগৃহীত

২৮শে জুন থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে নাট্যজন মামুনুর রশীদের রচনা ও পরিচালনায় নির্মিত নতুন ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’। মোট ১০০ পর্বে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। মূলত একটি স্কুলের নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধারাবাহিকটির গল্প। এতে স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয়ও করেছেন মামুনুর রশীদ।

একটি স্কুল, সেই স্কুলের শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ ওই এলাকার সংশ্লিষ্টদের নিয়ে তৈরি হয়েছে কাহিনি। গল্প প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘এটি প্রেমের গল্প নয়। দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক গল্প।’

চরণ ছুঁয়ে যাই ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আবুল কালাম আজাদ, শামীমা তুষ্টি, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ, সুষমা সরকার প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হবে সপ্তাহের প্রতি শনি থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250