শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

১৬ই ডিসেম্বরকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৮ই নভেম্বর) সচিবালয়ে নিরাপত্তাবিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এদিন যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং দিবসটি ভালোভাবে পালন করতে পারি সেজন্যই আজকের এ সভা। বিজয় দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ১৬ই  ডিসেম্বর সবার জন্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ই ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

তিনি বলেন, সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

ওআ/কেবি


স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250