শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

দাফনের আগে আজান শুনে নড়ে উঠল ‘মৃত’ নবজাতক, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

চাঁদপুর পৌর কবরস্থানে হঠাৎ নড়ে উঠল নবজাতক। ছবি: সংগৃহীত

কবরস্থানে দাফনের আগমুহূর্তে হঠাৎ নড়ে উঠল নবজাতক। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এর আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কার্টনে করে ওই নবজাতককে দাফনের জন্য রেখে যান। ঘটনাটি ঘটে রোববার (১৪ই সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের পৌর কবরস্থানে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টে নেটিজেনরা ক্ষোভ জানান এবং নবজাতকটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কবরস্থানের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। তাদের মতে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

কবরস্থানের গোরখোদক শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি একটি কার্টনে করে শিশুকে দিয়ে যান। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি।

পরে দাফনের আগে জোহরের আজান দিলে নড়েচড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে এনআইসিইউতে ভর্তি করেন‘। বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের কর্মকর্তা কামরুল ইসলাম জুগলু বলেন, ‘মূলত স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পেরে তারা আমাদের হাসপাতালে নিয়ে আসেন। ছেলে নবজাতকটিকে আমরা তাৎক্ষণিক এনআইসিইতে রেখে চিকিৎসা শুরু করি। বর্তমানে নবজাতকের সব দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন নিয়েছেন।’

হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ৮০০ গ্রাম। রোববারই জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।

চাঁদপুর নবজাতক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250