শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনার তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬শে নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণকে শান্ত থাকতে ও অপ্রীতিকর কর্মকাণ্ডে অংশ না নেয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করারও নির্দেশ দেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল আলম নামের রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হন। এরইমধ্যে এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৭শে নভেম্বর) আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

আই.কে.জে/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250