সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

এক রাতেই ১০ হাজার বজ্রপাতের রেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভয়ংকর এক রাত কাটিয়েছে চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের বাসিন্দারা। এক রাতে প্রায় ১০ হাজার বজ্রপাত হয়েছে অঞ্চলটিতে। সেখানকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৩০শে এপ্রিল) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব বজ্রপাত হয়েছে। এই সময়ে আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি কেউ।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার স্থনীয় সময় রাত ৯টা থেকে মুষলধারে ঝড়-বৃষ্টি শুরু হয় হংকংয়ে। সেই সময় থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত হংকংয়ে মোট ৯ হাজার ৪৩৭টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে। অধিকাংশ বজ্রপাত আঘাত হেনেছে দ্বীপের পূর্বাঞ্চলের এলাকাগুলোতে।

টানা বজ্রপাতের জেরে দ্বীপটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি বহুতল ভবনের ছাদে আগুন ধরেছে। ব্যাপক ঝড়বৃষ্টির কারণে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হয়েছে।

হংকংয়ের জলবায়ু অনুযায়ী, এই মাসটি বর্ষার আগমনী মাস। তাই বৃষ্টির শঙ্কায় হংকংয়ের বাসিন্দারা বাড়ি থেকে বের হলে আলাদা প্রস্তুতি নিয়ে বের হন।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ঘোষণা তুরস্কের

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। কয়েকদিনের বৃষ্টিপাতের পর গুয়াংডংয়ের মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যকার ওই মহাসড়কের ধসে পড়ে।

এক প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের ধসে পড়া অংশে ২০টি গাড়ি আটকে পড়ে। তবে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি

এসকে/ 

চীন বজ্রপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250