শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মশা মারার লিকুইড ভেপোরাইজারে কেমন বিদ্যুৎ খরচ হয়?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি : সুখবর

আরামে ঘুমানোর জন্য বড় বাধা হচ্ছে মশা। তাই মশার কামড় থেকে বাঁচতে বাড়িতে অনেকেই ইলেকট্রিক লিকুইড ভেপোরাইজার মেশিন ব্যবহার করে থাকেন। তবে এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয় জানেন?

সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে ব্যবহারকারী কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার ওপর। তবে বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে।

আরো পড়ুন : গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে চ্যাটজিপিটি

অর্থাৎ, এটি একটি নাইট বাল্বের মতো একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে এলইডি চালু হওয়ার পর এখন নাইট বাল্ব আগের তুলনায় কম ওয়াটের হয়।

যদি পুরো মাসের হিসাব করা হয় তাহলে মশা মারার মেশিন খুব কম বিদ্যুৎ খরচ করে। এই মেশিনের জন্য বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। এই মেশিন প্রায় ১০ ঘণ্টা একটানা ব্যবহার করলে হাফ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

মশা মারার মেশিন হিটারের মতো কাজ করে। এতে যে তরল থাকে সেটিই মশাদের তাড়ায়। এই মেশিন এবং তরলের মধ্যে একটি লাইনার কাজ করে। মেশিনের সেই লাইনার উত্তপ্ত হয়ে রিফিলে থাকা তরল পুরো ঘরে ছড়িয়ে দেয়।

এস/ আই.কে.জে/

মশা বিদ্যুৎ খরচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250