বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার (২৬শে জানুয়ারি) রাতে জেলা জামায়াতের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করে জেলা আমির খন্দকার ইসহাক। 

তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে আগামী শুক্রবার (৩০শে জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জানা যায়, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফরকে ঘিরে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে আমীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসন্ন নির্বাচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলীয় নেতাকর্মীরা। এতে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে।

প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, শহর আমির মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ ও ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ। 

জে.এস/

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250