বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করতে আদালতে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিগগিরই ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপির কাণ্ডারি নরেন্দ্র মোদিকে নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করতে আদালতে আবেদন করা হয়েছে। অভিযোগ, ধর্মের নামে ভোট চাইছেন মোদি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আনন্দ এস জোনধালে নামে একজন আইনজীবী দিল্লি হাইকোর্টে আবেদনটি দায়ের করেছেন। ভোটের প্রচারে প্রধানমন্ত্রী ভগবান ও উপাসনার স্থানের নামে ভোট চাইছেন, এই অভিযোগকে সামনে রেখে মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মামলা দায়ের করেছেন তিনি। 

আরো পড়ুন: ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে সরকারবিরোধী বিক্ষোভ

আবেদনে মামলাকারী বলেন, গত ৯ই এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে বিজেপির নির্বাচনী জনসভায় মোদি তার বক্তব‌্য বলেছিলেন তিনি রামমন্দির তৈরি করে দিয়েছেন এবং কর্তারপুর সাহিব করিডর তৈরি করে দিয়েছেন। 

আইনজীবী আনন্দ আরও দাবি করেন, বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু ও শিখ দেবতা ও হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। ধর্মের নামে ভোট চেয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি। 

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/ 

লোকসভা নির্বাচন নিষিদ্ধ নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250