শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে মেয়ের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও মেয়েকে রেখেছিলেন আড়ালে। দুই মাস পেরোতেই অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।

গতকাল রোববার (১৫ই ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুইটি নতুন ছবি আপলোড করেন অপূর্ব। একটি ছবিতে স্নেহভরে কন্যা আনায়াকে কোলে নিয়ে থাকতে দেখা যায় অপূর্বকে। বাবা-মেয়ের আদুরে মুহূর্ত হৃদয় ছুঁয়েছে নেটেজেনদের।

অন্য আরেকটি ছবিতে স্ত্রীর কোলে ছোট্ট আনায়া, পাশে আছেন অপূর্ব। পারিবারিক এমন আদুরে মুহূর্তও জয় করেছে ভক্তদের হৃদয়।

মেয়ের ছবি প্রকাশ করে অপূর্ব জানিয়েছেন, চলতি বছরে তাদের ভ্যালেন্টাইন ছোট্ট রাজকন্যা আনায়া। মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতা। তার আহ্বানে সাড়া দিয়ে ভালোবাসা ও শুভকামনায় মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এর আগে অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান রয়েছে তার। বর্তমানে পরিবার নিয়েই সময় কাটছে জনপ্রিয় এ অভিনেতার।

জে.এস/

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250