সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

স্বামীকে বাঁচাতে কলিজার টুকরা দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

পুনের বাসিন্দা বাপু কোমকার ও তার স্ত্রী কামিনী কোমকার। ছবি: এনডিটিভি

ভারতের পুনেতে লিভারের জটিল রোগে আক্রান্ত স্বামীকে বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেছিলেন স্ত্রী। লিভার প্রতিস্থাপনের পর দুজনেরই মৃত্যু হয়েছে। পুনের বাসিন্দা বাপু কোমকার দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন। স্বামীকে বাঁচাতে লিভারের একটি অংশ দান করেন তার স্ত্রী কামিনী কোমকার। গত ১৫ই আগস্ট তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। খবর এনডিটিভির।

তবে অস্ত্রোপচারের পর বাপু কোমকারের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং দুদিন পর ১৭ই আগস্ট মারা যান তিনি। এরপর ২১শে আগস্ট সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্ত্রী কামিনীর।

বাপু কোমকার ও কামিনী কোমকারের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাদের পরিবারের সদস্যরা। এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অস্ত্রোপচার আন্তর্জাতিক মান অনুযায়ী চিকিৎসা-প্রটোকল মেনে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে সাহ্যাদ্রি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর সাহ্যাদ্রি হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপপরিচালক ডা. নাগনাথ ইয়েমপালে জানান, সাহ্যাদ্রি হাসপাতালকে অস্ত্রোপচারের সব বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের নোটিশের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। এই ঘটনার বিস্তারিত পর্যালোচনার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর।’ বিবৃতিতে আরও বলা হয়, বাপু কোমকার বেশ ঝুঁকিপূর্ণ রোগী ছিলেন এবং তার একাধিক জটিলতা ছিল।

বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা কোমকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট একটি অত্যন্ত জটিল অস্ত্রোপচার, আর এই ক্ষেত্রে রোগী অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন এবং নানা জটিলতায় ভুগছিলেন।’

অস্ত্রোপচারের আগে রোগীর পরিবার ও লিভার দাতাকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে পরামর্শ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে হাসপাতাল।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ত্রোপচারগুলো মানসম্মত চিকিৎসা প্রটোকল মেনেই সম্পন্ন করা হয়। দুঃখজনকভাবে, লিভার প্রতিস্থাপনের পর রোগী (বাপু কোমকার) কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

কামিনী কোমকারের বিষয়ে হাসপাতাল জানায়, অস্ত্রোপচারের পর তিনি প্রাথমিকভাবে ভালোভাবে সেরে উঠছিলেন। কিন্তু পরে তার সেপটিক শক এবং মাল্টি-অর্গান ডিসফাংশন দেখা দেয়, যা আধুনিক চিকিৎসা প্রয়োগ করেও নিয়ন্ত্রণ করা যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই শোকাবহ সময়ে কোমকার পরিবারের পাশে থাকার জন্য পূর্ণ সহায়তা অব্যাহত রাখব।’

জে.এস/

ভারত ভারতীয় নারী পুনে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250