সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

হিন্দিভাষী সেই ১৪ জনকে আবার ভারতে পাঠাল বিজিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হিন্দিভাষী সেই ১৪ জনকে আবারও ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার ১৪ ভারতীয় নাগরিককে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।' আজ রোববার (২৮শে ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বুধবার রাত ২টার দিকে মদনের ঘাট দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন বিএসএফের বাউশমারী ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির তৎপরতায় তারা ব্যর্থ হন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুনরায় পুশ-ইনের চেষ্টা চালান। বিষয়টি বুঝতে পেরে বিজিবি টহল দল সীমান্তের শূন্যরেখায় তৎপরতা বৃদ্ধি করে। 

পরে নিউ উদয়া বিএসএফ ক্যাম্পের আহ্বানে ভারতের চাইডোবায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিএসএফ ১৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত নিয়ে যায়। 

এরপর শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে হেফাজতে নেয় বিজিবি।

পরে ওই ভারতীয়দের বরাত দিয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, তারা নিজেদের ভারতের ওড়িশার নাগরিক বলে দাবি করছেন। সবাই হিন্দিতে কথা বলেন। বিএসএফ তাদের দর্শনা সীমান্ত দিয়ে পুশ-ইন করেছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'তাদের বাড়ি ওড়িশায় এবং থাকতেন সরকারি জায়গায়। সরকারিভাবে উচ্ছেদ করে তাদের পুলিশ হেফাজতে এবং কিছুদিন জেলে রাখা হয়। পরে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করে।'

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250