শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

এখনও নষ্ট হয়নি ১৯৯৫ সালে কেনা বার্গার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ম্যাকডোনাল্ডস অতীতে কিছু পচনরোধী বার্গার তৈরি করেছিল। তবে সেগুলোও অস্ট্রেলিয়ার একটি বার্গারের সাথে তুলনা করা যায় না; যেটি প্রায় তিন দশক আগে কেনা হয়েছিল। ১৯৯৫ সালে কেনা এই বার্গারটি নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। 

অস্ট্রেলিয়ান বন্ধু কেসি ডিন এবং এডুয়ার্ডস নিটস দাবি করেছেন, তারা ১৯৯৫ সালে যখন বিল ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন; তখন তারা কিশোর বয়সে অ্যাডিলেডের একটি ম্যাকডোনাল্ডস থেকে পনির দিয়ে বানানো একটি বার্গার অর্ডার করেছিলেন।

আরো পড়ুন : যে দেশে ডিভোর্স অবৈধ!

তারা আসলে জানতেনই না যে তাদের অর্ডার করা এই বার্গারটি পৃথিবীর অন্যতম বিখ্যাত খাদ্য উপাদান হয়ে উঠবে। ১৯৯৫ সালে কেনা সত্ত্বেও এই বার্গারটি নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। আর এ কারণে সম্ভবত এটি বিশ্বের প্রাচীনতম বার্গার। বার্গারটি প্রায় ৩০ বছরেরও বেশি সময় অ্যাডিলেডের একটি ঠাসা শেডের ভেতরে ছিল।

ডিন এএফপিকে বলেন, কিশোর বয়সে আমরা এক ট্রাক খাবার অর্ডার দিয়েছিলাম এবং সেটি ছিল অনেক বেশি। আমরা মজার একটি ইভেন্টের আয়োজন করেছিলাম এবং কল্পনা করুন আমরা যদি ওই খাবারগুলো সারাজীবনের জন্য রেখে দিতাম। 

প্রায় ৩০ বছর কতটা দ্রুত চলে গেল। কিন্তু সেই বার্গারটিতে কোনো গন্ধের চিহ্ন নেই, আবার এটি অক্ষতও রয়েছে। যদিও এটি তার আসল আকার থেকে একটু সঙ্কুচিত হয়েছে।

ডিন বলেন, ইঁদুররা ওই স্থানে প্লাস্টিকের ব্যাগ, জামাকাপড়ের স্তূপ খেয়ে ফেলেছিল। তারা বাক্সেও ঢুকেছিল; কিন্তু তারা বার্গারটি খায়নি।

সূত্র : নিউইয়র্ক 

এস/ আই.কে.জে/


মার্কিন প্রেসিডেন্ট বার্গার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250