সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যে রায়ই হোক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার ট্রাইব্যুনালে যে রায়ই হোক, তা কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (১৬ই নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি শনিবার কুয়াকাটা ও রোববার দুপুর ১২টায় পটুয়াখালীতে সার্কিট হাউসে বক্তব্য দেন।

দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।' আইন শৃঙ্খলা পরিস্থিতি 'ভালোও না খারাপও না' মন্তব্য করে 'পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক' বলে দাবি করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250