বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মোদির ভুয়া চিঠি প্রকাশ করে জটিলতায় ইউটিউবার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রীদেবীর মৃত্যু নিয়ে এখনও মেলেনি নানা প্রশ্নের উত্তর। অভিনেত্রীর মৃত্যু নিয়ে কৌতুহলের শেষ নেই। এর মধ্যেই এবার চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই। একজন নারী ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় এজেন্সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের থেকে অনুমোদিত চিঠি দেখিয়ে ইউটিউব ভিডিওতে শ্রীদেবীর মৃত্যু নিয়ে একাধিক তথ্য দিতে দেখা গিয়েছে তাঁকে। এই চিঠিগুলো সম্পূর্ণ ভুয়া বলেই জানিয়েছে সিবিআই।

শ্রীদেবীর এই অকাল প্রয়াণ সত্যিই কী আকস্মিক মৃত্যু, নাকি খুন হয়েছিলেন তিনি? আর অভিনেত্রী যদি খুনই হয়ে থাকেন, তাহলে এর নেপথ্যে কে? মৃত্যুর পর থেকে এমন নানান প্রশ্ন রহস্যের জাল বুনেছে ভক্তদের মনে। এবার সিবিআইয়ের পক্ষ থেকে শ্রীদেবীকে নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভুয়া চিঠি দেখিয়ে শ্রীদেবীর রহস্যজনক মৃত্যু নিয়ে বিভিন্ন দাবি তুলেছিলেন ভুবনেশ্বরের দীপ্তি আর পিন্নতি নামের এক ইউটিউবার।

তিনি দাবি করেছিলেন যে, শ্রীদেবীর মৃত্যুর ঘটনাকে ভারত সরকার ও আরব আমিরাত সরকারের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি নিজের যুক্তি প্রমাণ করতে মোদি ও প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদিত বিভিন্ন তথ্য ও চিঠিও দেখিয়েছিলেন দীপ্তি। তবে পরবর্তীতে সেসব ভুয়া বলেই প্রমাণিত হয়।

গেল বছর ওই নারী ইউটিউবার ও তার আইনজীবীর বিরুদ্ধে মুম্বাইয়ে মামলা দায়ের হয়। মামলার অভিযোগে বলা হয়, নিজের কাছে শ্রীদেবীর মৃত্যুসংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে বলে দাবি করেছেন দীপ্তি।

পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও করে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক, সুপ্রিম কোর্ট ও সংযুক্ত আরব আমিরাত সরকারের ভুয়া নথিপত্র পেশ করেছিলেন।

আরো পড়ুন: মনীষার মৃত্যুর খবর ছড়িয়েছিলেন নির্মাতা মহেশ ভাট!

এর আগে, ওই ইউটিউবারের ভুবনেশ্বরের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। সেখান থেকে একাধিক ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছিল তারা। পরে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪৬৫, ৪৬৯ এবং ৪৭১ নম্বর ধারা অনুযায়ী, মামলা করা হয়েছে দীপ্তির বিরুদ্ধে। সেই ধারাবাহিকতায় এবার তার বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই।

জানা গেছে, ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি দুবাইতে সপরিবারে ঘনিষ্ঠ আত্মীয় মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানে হোটেলের বাথটবে ডুবে মারা যান শ্রীদেবী। ফরেনসিক রিপোর্টে এমন খবর প্রকাশ পেলেও তার মৃত্যুর রহস্য নিয়ে হিসাব মেলাতে পারেননি অনেকেই।

দাবি করেন, খুন করা হয়েছিল শ্রীদেবীকে। রহস্যের গন্ধ পেয়ে মামলা দায়ের হয়। তারপর থেকেই শ্রীদেবীর মৃত্যু ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু তদন্তে খুনের বিষয়ে কোনো সত্যতা না পেয়ে মামলা শেষ করে দেয় পুলিশ।

এমনকি ভারতের শীর্ষ আদালতের তরফেও খারিজ করে দেওয়া হয় মামলাটি। তবে এবার শ্রীদেবীর মৃত্যু নিয়ে তদন্ত করার নামে ভুয়া তথ্য পেশ করায় আইনি জটিলতায় পড়েছেন ওই ইউটিউবার।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/ 


ইউটিউবার শ্রীদেবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250