রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

চার্লি কার্কের সম্ভাব্য খুনির ছবি প্রকাশ, ধরিয়ে দিলে কোটি টাকার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রিপাবলিকান ভোটারদের ওপর প্রভাবশালী ভূমিকা রাখা চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত তীব্রতর হয়েছে। আজ স্থানীয় সময় শুক্রবার (১২ই সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অজ্ঞাত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে এফবিআই।

ছবিতে দেখা যায়—ওই ব্যক্তির মাথায় টুপি, চোখে সানগ্লাস ও কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরিধান করে আছেন। লোকটির বিষয়ে তথ্য প্রদানে সহযোগিতার জন্য ১ লাখ আমেরিকান ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ২১ লাখেরও বেশি টাকা।

বিবিসি ও সিএনএনসহ বিদেশি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটির অঙ্গনে এক অনুষ্ঠানে চার্লিকে গুলি করে হত্যা করা হয়। সেদিন দুপুরে চার্লি কার্ক যখন হাতে মাইক্রোফোন নিয়ে সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য রাখছিলেন, হঠাৎ দূরের একটি ছাদ থেকে গুলি ছোড়া হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর কার্ক গলা চেপে ধরেন এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকদের অনেকেই চিৎকার করে দৌড়ে সরে যান।

শুটার গুলির পর ছাদ থেকে নেমে পাশের জঙ্গলের ভেতর পালিয়ে যান। ঘটনাস্থলের কাছেই আইনশৃঙ্খলা বাহিনী একটি মাউজার পয়েন্ট-৩০ ক্যালিবার বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করে, যা তোয়ালে দিয়ে মোড়ানো ছিল।

অস্ত্রটির চেম্বারে একটি খালি কার্তুজ পাওয়া যায়, আর ম্যাগজিনে আরও তিনটি গুলি ভর্তি ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতের তালুর ছাপ ও জুতার ছাপও সংগ্রহ করেছে। অস্ত্র, গুলি ও অন্যান্য প্রমাণ ফেডারেল ল্যাবে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

তদন্তকারীরা ধারণা করছেন, সন্দেহভাজন ব্যক্তি কলেজ পড়ুয়া বয়সের হওয়ায় সহজেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশে যেতে পেরেছিলেন। তবে এখনো তার পরিচয় বা হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো সম্ভব হয়নি। এই ঘটনাকে আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রাম্পসহ ডেমোক্র্যাট নেতারাও। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চার্লি কার্ককে মরণোত্তর আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়া হবে।

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উশা সল্ট লেক সিটিতে কার্কের পরিবারের সঙ্গে দেখা করবেন। ভ্যান্স সামাজিক মাধ্যমে কার্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও অবদানের কথা স্মরণ করে লিখেছেন, ‘আমাদের প্রশাসনের সাফল্যের বড় অংশই তার সাংগঠনিক দক্ষতার ফল।’

কার্কের মরদেহ এয়ার ফোর্স টু বিমানে করে ইউটা থেকে অ্যারিজোনায় নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক যুব সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর সদর দপ্তরে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জে.এস/

চার্লি কার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250