সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

র‍্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী  সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ।

আজ মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল। এ ব্যাপারে এখন আদেশ (অর্ডার) হবে।

র‍্যাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে সংস্থাটি জনসাধারণের সামনে আত্মপ্রকাশ করে। প্রথম অপারেশনাল দায়িত্ব পায় একই বছরের ১৪ই এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা জন্য। এরপর আবার র‍্যাব মূলত তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। ২০০৪ সালের ২১শে জুন থেকে র‍্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।

জে.এস/

র‍্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250