বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে।’

আজ বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচন কমিশনে (ইসি) প্রধান উপদেষ্টার চিঠি দেওয়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সব ধরনের সার্বিক সহযোগিতার করবে বিএনপি।

এনসিপির নেতাদের কক্সবাজার ভ্রমণ প্রসঙ্গে রিজভী বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে। কিন্তু সে বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে, তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না।

বিএনপির এই নেতা আরও বলেন, সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহি থাকে। জবাবদিহি না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ সময় নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবা ‘। একইসঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250