শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে স্বস্তির মধ্যে আনতে হবে। গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজ হলো সংস্কার ও গণহত্যার বিচার করা। আমাদের পরিষ্কার কথা, সংস্কার এবং বিচার দুটোই সমান্তরালে চলবে।’

এ ছাড়া দোয়া অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, নারায়ণগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।  

নুরুল হক নুর আরও বলেন, ‘দু্ই বারের বেশি যদি একটি লোক প্রধানমন্ত্রী থাকে, তাহলে আমরা মনে করি, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ, মিলাদ মাহফিল আর কবর জিয়ারত ছাড়া কোনো কাজ করতে পারে না। আমরা এখানে বলছি, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার। সংসদে যেন একক দলের আধিপত্য না থাকে।’

আরএইচ/

গণঅধিকার পরিষদ নুরুল হক নুর স্থানীয় সরকার নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250